কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নবাগত ওসির যোগদান

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা প্রতিনিধি ঃ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নবাগত ওসি রাকিবুল হাসানের যোগদান। গতকাল বুধবার ৬ই মে কুমিল্লা সদর দক্ষিণ থানায় নবাগত ওসি রাকিবুল হাসান এর যোগদান উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ও উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ রাকিবুল হাসান বলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাদক কিশোর গেং চাঁদাবাজি সন্ত্রাস নির্মূলে সদর দক্ষিণ উপজেলার থানায় এলাকার সর্বস্তরের জনগণের ও রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা চাই। সাধারণ মানুষের শেষ ভরসারস্থল থানা পুলিশ সেখানে এসে যেন থানার কোন পুলিশের কাছে সাধারণ মানুষ হয়রানি শিকার না হয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে।পুলিশ এলাকার জনগণের সাথে যেন আন্তরিকতা ভাতৃত্ববোধ সৃষ্টি হয় সাধারণ মানুষ ভরসারস্থল পুলিশের কাছে এসে যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমার থানার সকল পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ প্রদান করছি। তিনি বলেন বিগত সময় আমি এই,থানায় ওসি ,তদন্ত হিসেবে চাকরি করে গেছি অনেক রাজনৈতিক নেতাদের অনৈতিকআপুত্তি রাখতে পারিনি যার ফলে ওই সময় আমাকে সদর দক্ষিণ মডেল থানা থেকে সরিয়ে দেয়া হয়েছে। আমি সততা নিষ্ঠার সাথে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ওসি তদন্ত ,কোতোয়ালি মডেল থানায় ও সি, তদন্ত , ইন্সপেক্টর কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন মাননীয় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সর্বসময় স্যারের দিকনির্দেশনায় ও সততা-নিষ্ঠার সাথে সদর দক্ষিণ মডেল থানায় দায়িত্ব পালন করার অঙ্গীকার করছি। সংবাদ প্রকাশঃ ০৭-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=