স্বামী-শ্বশুর-শাশুড়ির নামে আত্মহত্যার প্ররোচনার মামলা নিল পুলিশ

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা কোহিনূর বেগমের মাতম থামছেনা,
সিটিভি নিউজ।। এমদাদুল হক সোহাগ নিজস্ব প্রতিবেদক: ===============
কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁর ইউনিয়নের কান্দাল গ্রাম।

ময়নাতদন্ত, থানা পুলিশ, মামলা দায়ের করার পর বুধবার দিবাগত রাত একটায় জানাযা শেষে বাড়ির পাশেই সমাহিত করা হয় ফারিহাকে। মেধাবী ফারিহার সাথে তাঁর স্বপ্নগুলোও যেন চিরতরে চাপা পড়ে আছে বাঁশ, চাটাই আর মাটির নিচে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার এক বুক আশা নিয়ে আমৃত্যু লড়াই করেছে মেয়েটি। শুরুতে প্রেমের সম্পর্ক পরবর্তীতে দুই পরিবারের সমঝোতায় বিয়ে হয় তাদের। স্বামী বেকার হওয়াতে, বিবাহিত হওয়ার পরও নিজের পড়ালেখার খরচ সহ অন্যান্য খরচ যোগাতে কুমিল্লা শহরে কয়েকটা টিউশনি করাতেন ফারিহা। সেই টাকা থেকেও জামাই শাশুড়ি ভাগ বসাতো। ফ্ল্যাটের কাজের সময় আমার মেয়ে ৫০ হাজার টাকা দিয়েছে শাশুড়িকে। কান্না করতে করতে একথাগুলো বলছিলেন নিহতের মা কোহিনূর বেগম। তিনি জানান, বিয়ের আট মাসে একটুও শান্তি পায়নি মেয়েটি। ফ্ল্যাট সাজাতে, ফার্নিচারের জন্য ফারিহাকে যৌতুকের জন্য ভিন্ন ভিন্ন কৌশলে বিভিন্ন সময় চাপ দিয়েছে ছেলের মা আফরোজা বেগম ও পাষণ্ড স্বামী মেহেদী হাসান হৃদয়। কিছু হলেই, অত্যাচার নির্যাতন চালাতো হৃদয়। আমেরিকা প্রবাসী এক মেয়ের সাথে হৃদয়ের সম্পর্ক-যোগাযোগ, মাদকাসক্ত, বেকার জীবন নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো বলে অভিযোগ করেন নিহতের মা কোহিনূর বেগম। হৃদয় সারাদিন শুয়ে বসে, মুভি দেখে দিন পার করতো, কোন চাকরি করার কথা বললেই শুরু হতো অত্যাচার।

নিহতের ছোট ভাই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র জোবায়ের হোসেন খন্দকার ফাহিম অভিযোগ করে বলেন, কিছু হলেই আমার বোনের গায়ে হাত তুলতেন হৃদয়। বিভিন্ন সময় আপুর শরীরে আঘাতের চিহ্ন আমাদের দেখিয়েছেন। শত অত্যাচার সহ্য করেও তিনি সংসার ধরে রেখেছিলেন। তিনি জানান, তার বোনকে রাতেই মেরে আত্মহত্যার নাটক সাজিয়েছেন পুরো পরিবার। এভাবে কেউ ফাঁস লাগাতে পারেনা, ছবিতে দেখেছি হাটু চেয়ারের উপরে ঠেস দেয়া, আরেক পা খাটের উপর বাকা হয়ে আছে, চেয়ার-বিছানা সবই মনে হয়েছে সাজানো। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। নিহতের বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ বলেন, আমার কলিজার টুকরা ফারিহার লাশের দুই পায়ের হাটুর নিচে অনেক আঘাতের চিহ্ন, দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় দৌলখার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম মজুমদার জানান, নিহত ফারিহা অত্যন্ত মেধাবী নম্র-ভদ্র স্বভাবের মেয়ে ছিল। তাঁর মৃত্যুতে আমরা হতবাক, আমরা এই হত্যার বিচার চাই।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁর ইউনিয়নের কান্দাল গ্রামে নিহতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা ও পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের। এসময় বিশ্বিবদ্যালয়ের পরিচালক প্রশাসন (অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম, আইন বিভাগের চেয়ারম্যান সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম, ত্রিপল-ই বিভাগের কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসান বাপ্পী, সিএসই বিভাগের প্রভাষক নুসরাত জাহান, জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ উপস্থিত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত শরীফ ইবনে আলম জানান, রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী শ্বশুর সহ পাঁচ জনের নামেমামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থীর বাবা মোঃ হানিফ। ময়নাতদন্তের রিপোর্টে যদি হত্যার আলামত প্রমাণিত হয় তাহলে হত্যা মামলায় চার্জশিট দেয়া হবে। প্রধান অভিযুক্ত মেহেদী হাসান হৃদয় পলাতক রয়েছে, তাঁকে গ্রেফতারে অভিযান অভ্যহত আছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে কুমিল্লা নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার শ্বশুর বাড়ির ফ্ল্যাট থেকে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর নিহতের পরিবারের দাবি করেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ছবি নেটে ছড়িয়ে পড়লে বিষয়টি হত্যাকান্ড বলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সারা দেশে আলোচিত বিষয় হয়ে উঠে। কুমিল্লার স্থানীয় ও জাতীয় মিডিয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে ফুটে ওঠে। এদিকে, সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিমত প্রকাশ করছেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও কুমিল্লা নগরীতে কঠোর আন্দোলনের প্রস্ততি নিচ্ছেন তারা। সংবাদ প্রকাশঃ ০৭-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন