নাঙ্গলকোটে মোহেব্বিয়া কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল

সিটিভি নিউজ।। মো: আব্দুর রহিম বাবলু:- সংবাদদাতা জানান -=============
কুমিল্লার নাঙ্গলকোটে মোহেব্বিয়া কমপ্লেক্সের উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৮ মে ২০২৬, শুক্রবার বাদ জুমআ নাঙ্গলকোট শাহী ঈদগাহ জামে মসজিদ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছার উদ্দিন আহমাদ হাসান। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন মাহফিলে অংশগ্রহণ করবেন।
মাহফিলে কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হবে। বিশেষভাবে মাহফিল শেষে বাদ জুমআ হিফজুল্লাহ ও যুব হিফজুল্লাহদের সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটি সকল ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে। সংবাদ প্রকাশঃ ০৭-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন