কুমিল্লাঃ দেবীদ্বারে প্রাইভেটকার-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :==================
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওহাব (৬৫) নামে এক অটোর যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওহাব উপজেলার কুরুইন সাহাবুদ্দির বাড়ির মৃত আব্দুল গফুরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছে, মোহনপুর গ্রামের নাজমুলের পুত্র সিয়াম (১৫) ও অপর আহত দুজনের নাম ঠিকানা তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুল ওয়াহাব(৬৫)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০৭-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন