টেকনাফে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রফিক গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর অভিযানে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. রফিক (৩৬), একই এলাকার মৃত মো. হোছনের ছেলে।
র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দীর্ঘদিন ধরে পলাতক ওই সাজাপ্রাপ্ত আসামি শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করতে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=