সিটিভি নিউজ।।মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান =====নওগাঁর মহাদেবপুরে বুধবার(৬মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুম উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিগনের সাথে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে সাংসদ ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী, পাবলিক পরীক্ষার ফলাফল, তাদের ক্যারিয়ার ও সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধান ও সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন,জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. লোকনুজ্জামান আহম্মেদ,উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ,ওসি ওমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সভাপতিগণ। সংবাদ প্রকাশঃ ০৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com