মনোহরগঞ্জ উপজেলায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।। কুমিল্লা, ০৫ মে, ২০২৬========
০৫ মে ২০২৬ মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের আওতায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে নাথেরপেটুয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবদুল মান্নান।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, নির্বাচনি ইশতেহার সম্পর্কে তরুণদের সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। কারণ সচেতন নাগরিকই একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। তারুণ্যের প্রধান শক্তি হওয়া উচিত নৈতিকতা ও মূল্যবোধ। নৈতিক অবক্ষয় ঘটলে সমাজ ও রাষ্ট্র উন্নয়নের পথে বাধাগ্রস্ত হয়। তাই পারিবারিক শিক্ষার ভিত্তিতেই নৈতিকতা ও মূল্যবোধ মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষর্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। কুইজ প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরষ্কার প্রদান করা হয়। শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ০৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=