মনোহরগঞ্জে কৃষক-কৃষানি পার্টনার কংগ্রেস

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ ==========
কুমিল্লার মনোহরগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ৬ মে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার গোলাম সরোয়ার তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুমিল্লা জেলার প্রশিক্ষণ অফিসার মো. রেজাউল করিম ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক (পিপি) শেখ আজিজুর রহমান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রশাসক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উপসহকারী কৃষি অফিসার, পিএফএস ও নন পিএফএস কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=