না ফেরার দেশে সিসিএন পলিটেকনিক প্রিন্সিপাল প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী

সিটিভি নিউজ।। এমদাদুল হক নিজস্ব প্রতিবেদক:।।
কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এবং সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী মো: আমিনুল ইসলাম চৌধুরী (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
০৫ মে মঙ্গলবার দিবাগত রাতে আনুমানিক দেড়টায় রাজধানী উত্তরার বাসায় শ্বাসকষ্ট ও বুকব্যাথা অনুভব করলে হসপিটালে নেয়ার পথেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সিসিএন শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরহুমের প্রথম জানানযা রাজধানী ঢাকার উত্তরা চালাবনে সকাল সাতটায় অনুষ্ঠিত হয়।
বাদ যোহর কুমিল্লার কোটবাড়ির চৌধুরী এস্টেট এলাকার সিসিএন ক্যাম্পাসে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়ামের সঞ্চালনায় জানাযায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল নাছের, মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার আফজালুল ইসলাম চৌধুরীর শ্বশুর এনামুল হক ভূইয়া, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী, সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মরহুমের ছোট ভাই ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী।

বক্তারা বলেন, মরহুম মো: আমিনুল ইসলাম চৌধুরী খুবই স্বজ্জন ব্যক্তি ছিলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে সর্বশেষ ২০২০ সালে অবসরে এসে সিসিএন শিক্ষা পরিবারে তিনি যোগদান করেন। পরবর্তিতে সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা ব্যাচের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নিতেন। তিনি সিসিএন শিক্ষা পরিবারকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখেন। তাঁর মৃত্যুতে সিসিএন শিক্ষা পরিবার একজন দক্ষ অভিভাবক হারালো।

দ্বিতীয় জনাযায়, সিসিএন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক প্রকৌশলী ড. মো: শাহ জাহান, লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক মো: মনিরুজ্জামান, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষক, সিসিএন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, শুভাকাঙ্খী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

পরবর্তীতে, মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামে বাদ আছর তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সংবাদ প্রকাশঃ ০৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন