খরচ তুলতে হতাশায় বোরো চাষীরা এক মন ধানেও মিলছে না শ্রমিক

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী সংবাদদাতা জানান ========== উৎপাদন খরচ তুলতে হতাশায় বরেন্দ্র অঞ্চলের বোরো চাষিরা। শ্রমিক সংকটে দিশেহারা। এক মন ধানেও মিলছে না শ্রমিক।
চাষিদের দাবি, রোপণ থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত শ্রমিক, সার, কীটনাশক ও জ্বালানির দাম বাড়ায় তাদের উৎপাদন খরচ বেড়েছে। এ অবস্থায় কেবল ধানের দাম ভালো পেলেই লাভবান হতে পারবেন কিন্তু সেই আশা বোরা চাষীদের গুড়েবালি।
৮শ থেকে সাড়ে ৮শ টাকায় ধান বিক্রি করে চোখে অন্ধকার দেখছে তারা এবং ঝড়-বৃষ্টির কারণে অনেক জমির ধান পড়ে যাওয়ায় ধান কাটা ধীরগতিতে চলছে।
অপর দিকে এক মন ধানেও মিলছে শ্রমিক। বর্গা চাষীদের ঘরে ঘরে এখন হতাশার বাণী। কে শুনে কার কথা বোরো চাষীদের বুকে বড় ব্যথা।
কৃষি অফিসের তথ্য মতে, এবছর জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় সাড়ে ১২ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ ধান থেকে প্রায় ৮ লাখ ৩৬ হাজার ২৬০ মেট্রিকটন চাল উৎপাদনে আশাবাদী কৃষি বিভাগ। সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন