কুমিল্লায় প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি ।। কুমিল্লা, ===
কুমিল্লায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি কৃষক কার্ডের অনুকুলে প্রদত্ত ১০টি বিশেষ সুবিধা এবং কৃষি ঋণ মওকুফের বিষয়ে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ রেজাউল করিম ভূঁঞা, অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার, আদর্শসদর মো: নিজাম উদ্দিন ও জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এবং ফ্লোভার ইন্টারন্যাশনালর’র সিইও মো: নাছির উদ্দিন। এ সমাবেশে স্থানীয় প্রান্তিক নারী ও পুরুষ কৃষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
কৃষক সমাবেশে বক্তাগণ বলেন, কৃষি রপ্তানির নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষিখাতকে আরও উন্নত ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। কৃষি কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষক পাবে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, ভূর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা, কৃষি বীমাসহ পণ্য বিক্রয়ের সুবিধা। এসব সুবিধা নিশ্চিত হলে দেশের কৃষি ও কৃষক ঘুরে দাঁড়াবে। বাড়বে শস্যের উৎপাদন। নিশ্চিত হবে কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা। সমাবেশে উপস্থিত সকলের মাঝে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়। সমাবেশের শুরুতে কৃষক সেবা বিষয়ক বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ০৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন