উখিয়ায় বিজিবির ৩ অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============
কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে পৃথক তিনটি অপারেশনে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপি ও হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৪ মে বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালিত হয়। গোপন তথ্য ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন।
পালংখালী বিওপি’র বিশেষ টহল দল উলুবনিয়া মাঝেরকাটি ও উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকা থেকে পৃথক দুই অভিযানে মোট ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একই দিনে হোয়াইক্যং বিওপি’র সদস্যরা ক্যারেঙ্গাঘোনা এলাকা থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেন।
তবে অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, কক্সবাজার অঞ্চলের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।
সীমান্ত এলাকায় বিজিবির এমন ধারাবাহিক অভিযানে মাদক পাচার প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংবাদ প্রকাশঃ ০৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=