সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ==============
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, যারা সুবিধাভোগী ছিল, চাঁদাবাজি করতো টাকা উঠাতো তারা প্রকৃত হকার না। তারা মাঠে নেমেছে। যারা অবৈধ ভাবে বিদ্যুৎ চুরি করে দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। তাদের ব্যাবসাও বন্ধ হয়ে গেছে। কিছু মাদকাসক্ত ও চোরাকারবারি, যারা বিভিন্ন মামলায় জেলে ছিল, তারা এই আন্দোলনে জড়িত হয়েছে।
সোমবার (৪ মে) শহরের চাষাঢ়া এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলার ঘটনায় মঙ্গলবার (৫ মে) দুপুরে জানতে চাইলে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে যারা এই আন্দোলন করছে তাদের ইতিপূর্বে পুনর্বাসন করা হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে। ৬১২ জনকে পুনর্বাসন করা হয়েছে। তারা সেই দোকানে না বসে বাইরে চলে এসেছে।
তিনি আরও বলেন, সাধারণ উচ্ছেদ কর্মীদের প্রতি যে আচরণ হয়েছে এটা দুর্ভাগ্যজনক। তাদের মারধর করেছে এতে আতল সৃষ্টি হয়েছে। তারা জোর জবরদস্তি করতে চায়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জের প্রশাসন এটা মেনে নেবে না। আমরা আইনগত ব্যাবস্থা নিব এবং কঠোর ভাবে এটা নিয়ন্ত্রণ করব।
নাসিক প্রশাসক বলেন, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। সকল নাগরিক সমাজ ঐক্যবদ্ধ। বিএনপি বা সিটি করপোরেশন একা এর কৃতিত্ব দাবী করে না। আমরা আগামীতেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় এর মোকাবিলা করবো। সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com