শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলামের ইন্তেকাল

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি =============
ঝিনাইদহের কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক শহরের মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়ার বাসিন্দা আলহাজ্ব সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকাল সাড়ে তিনটায় স্টোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন। সর্বশেষ তিনি কালীগঞ্জ কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ হিসাবে দায়িত্বে ছিলেন। শিক্ষকত জীবনে তিনি এর আগে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও সরকারি নলডাঙ্গা ভূষনস্কুল থেকে অবসর নিয়েছিলেন।

পরিবার সুত্রে জানায়, সকালে বুকে কিছুটা ব্যাথা অনুভব করছিলেন। এরপরও শাররিক অসুস্থ্যতার মধ্যেই বিদ্যালয়ে গিয়েছিলেন। বিকাল সাড়ে তিনটার দিকে বাসায় ফিরে পানি খাবার পর পরই মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা মৃতঃ ঘোষনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার রাতে ঈশা নামাজ পর ভূষনস্কুল ঈদগাহ মাঠে মরহুম সিরাজুল ইসলামের ১ম জানাজা ও ইংলিশ কোয়ালিটি স্কুলে ২য় জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি ঝিনাইদহের হাটগোপালপুরে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে। শ্রদ্ধেও এই শিক্ষকের মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে আসে। সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন