ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন মামলার আসামীসহ ৪ জন গ্রেপ্তার

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, সকালে শশীদল ইউনিয়নের দক্ষিণ পাড়া বাতান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. শাহিন আলম (৩২)কে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
এছাড়া পৃথক অভিযানে জিরুইন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মো. আলাউদ্দিন (৪০)কে গ্রেপ্তার করা হয়। একইদিনে মানরা শশীদল এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মিশুক (৩২)কেও আটক করে পুলিশ।
অপরদিকে, মাধবপুর ইউনিয়নের ইসমাইল নামের এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও একটি জিআর ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন