বরুড়ায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ==========
কুমিল্লার বরুড়ায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
৫ মে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানের সভাপতি ও বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও ) আসাদুজ্জামান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল খালেক মুন্সি।
এসময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী নেওয়াজ, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, প্রদীপ দাস, মোঃ মহিউদ্দিন, আবদুর রহমান মৃধা, এমরান হোসেন, শাহানারা আক্তার, মাবিয়া আক্তার,
মোঃ মুহিবুর রহমান, এসময় বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ তুলে ধরেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এসময় আলোচক বৃন্দরা বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য আগামীর বাংলাদেশ বিনির্মানে খাদ্য সয়ং সম্পুর্নতা আনতে এবং উন্নয়নশীল দেশে এগিয়ে আনতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=