নারায়ণগঞ্জে মাদক স্পটের তথ্য সংগ্রহ করতে গেলে র‌্যাব ১১ এর গোয়েন্দা দলের এসআইসহ তিন সদস্যকে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ==========================
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর লিচুবাগ এলাকায় মাদক বড় স্পট (রেকি) সরেজমিনের তথ্য সংগ্রহ করতে গেলে র‌্যাব ১১ গোয়েন্দা দলের এসআইসহ তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা। গুরুত্বর আহত এক সদস্যকে ঢামেকে ও দুইজনকে শহরের জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হলো, আহতরা হলো এস আই নজিবুল , কনস্টেবল মাহি ও ইব্রাহিম । মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ১১ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসন
তিনি জানান, মঙ্গলবার র‌্যাব ১১ গোয়েন্দা দলের চার সদস্য ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকার একটি মাদক বিক্রির স্পটের সন্ধান পেয়ে সিভিল পোষাকে তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় যায়। এ সময় র‌্যাবের গোয়েন্দা সদস্যরা স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য উপাথ্য সংগ্রহ করে ফেরার পথে স্পটের আশেপাশে একটি জায়গা বসে বিশ্রম করার জন্য। এসময় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে অর্তকিত ভাবে র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যদের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এতে র‌্যাব সদস্যরা হতভম্ব হয়ে পড়ে। বেশ কিছুক্ষন এলোপাথাড়ি কুপিয়ে মাদক ব্যবসায়ী সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে আহত তিন র‌্যাব সদস্যকে স্থাণীয়দের সহায়তায় নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়ায় ) হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে র‌্যাব সদস্য এস আই নজিবুল ধারালো অস্ত্রের আঘাতে হাতের রগ কেটে গেছে। আমার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত উন্নিত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ইব্রাহিমকে। মাহিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, ধারালো অস্ত্রের আঘাতে র‌্যাব সদস্যদের হাতে , পায়ে, মাথাসহ শরীলের বিভিন্ন স্থানে কোপের ক্ষত চিহৃ পাওয়া গেছে। আহতরে ইনজুরি বেশ গুরুত্বর ।
এ ব্যাপরে র‌্যাব ১১ সিও লে, কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আইনশৃংখলা বাহিনীর মাদক বিরোধী অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসাবে নারায়ণগঞ্জে মাদক স্পটের সন্ধানে নামে র‌্যাব ১১ গোয়েন্দা দল। তারা মাসদাইর লিচুবার এলাকার একটি মাদক স্পটের খবর সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। বর্তমানে ওই স্পটে র‌্যাবের অভিযান চলছে। বাকি তথ্য পরবর্তীতে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাব-১১ এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল সরেজমিনের তথ্য সংগ্রহ করতে যায়। এসময় স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা র‌্যাব-১১ সদস্যদের ধারালো অস্ত্রসহ ধাওয়া করে। এসময় র‌্যাব-১১ এর তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, হামলার ঘটনায় তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।
বিস্তারিত জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, র‍্যাব আলাদা একটি সংস্থা। তারা সেখানে কি অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই। তবে, ঘটনাস্থলে বিপুল ব়্যাব সদস্যের পাশাপাশি পুলিশের একটি টিম ঘটনাস্থলে দেখা যায়। সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন