দেবীদ্বারে অবৈধ তিনটি ব্রিকফিল্ড গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন: জরিমানা আদায়

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার/ সংবাদদাতা জানান ============== দেবীদ্বারে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ৩টি ব্রিকফিল্ড গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় ২লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাফিদ খানের নেতৃত্বে বিকেল ৩টা পর্যন্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলা মোবাইল কোর্টের অভিযানে উপজেলার চরবাকর এলাকার ৩টি ব্রিকফিল্ড (মেসার্স সোনিয়া ব্রিকস, মেসার্স দেবীদ্বার ব্রিকস, মেসার্স রাসেল ব্রিকস)কে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ব্রিকফিল্ড গুলো থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, “চরবাকর প্রাথমিক বিদ্যালয়” এর ন্যূনতম ১ কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন করায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ধারা ৮(৩) লঙ্ঘন করায়, উক্ত আইনের ধারা ১৮(২) অনুসারে মেসার্স সোনিয়া ব্রিকস-কে ৭৫ হাজার টাকা, মেসার্স দেবীদ্বার ব্রিকস-কে ৭৫ হাজার টাকা এবং মেসার্স রাসেল ব্রিকস-কে ৬০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি উক্ত ইটভাটা তিনটির চিমনী গুড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে আইন মেনে কার্যক্রম পরিচালনা করতে ইটভাটার মালিক ও ম্যানেজারকে পরামর্শ দেয়া হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, বিপ্লব কুমার বিশ্বাস। এছাড়াও দেবীদ্বার থানা পুলিশের সদস্য, ফায়ার ব্রিগেডের সদস্য এবং বিদ্যুৎ বিভাগের সদস্যগণ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।
এবিষয়ে দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন। নিষিদ্ধ এলাকায় ব্রিকফিল্ড পরিচালনা করায় অভিযানে তিনটি ব্রিকফিল্ডের চিমনী গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং জরিমানা আদায় করা হয়।
ছবির ক্যাপশন: দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন। সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=