মুরাদনগরে মহান মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি

কুমিল্লার মুরাদনগরে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন, গত সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ============
শ্রমিকের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের স্মৃতিবিজড়িত মহান মে দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
আয়োজনটি কেবল একটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না; বরং গলায় লাল-সবুজ গামছা জড়িয়ে শত শত শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো উপজেলা সদরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলোতে বিশাল এই র্যালিটি প্রদক্ষিণ করে। ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এবং ‘ন্যায্য মজুরি নিশ্চিত করো’ এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের অধিকারের দাবিতে এই র্যালিতে স্থানীয় বিভিন্ন পেশার শ্রমিকের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গত সংসদ নির্বাচনে মুরাদনগর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মে দিবসের মূল লক্ষ্যই হলো শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য মজুরি নিশ্চিত করা। আজ আমাদের সমাজে খেটে খাওয়া মানুষগুলো নানাভাবে বঞ্চিত। তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে যেকোনো ধরনের হয়রানি বন্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও সদর ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সরকারসহ ফেডারেশনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মালিকদের এগিয়ে আসতে হবে। মানবিক সমাজ ও ইনসাফ কায়েম ছাড়া শ্রমিকের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে তারা অভিমত ব্যক্ত করেন।
সভার শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়। সংবাদ প্রকাশঃ ০৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=