শুধু পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মাদকের শিকার যুবসমাজ রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে………মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন

সিটিভি নিউজ।। দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম নয়ন ॥ সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মেলায় আগত মানুষজন যাতে কেনাকাটা করে নিরাপদে বাড়ীতে ফিরতে পারে সে ব্যাপারে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকতে হবে।
শনিবার (২ মে ২০২৬) রাত ৮টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত মাসব্যাপী ১৯তম বানিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মাদকের শিকার যুবসমাজ রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যার যার অবস্থান দায়িত্ব পালন করতে পারলে সমাজ ভাল থাকবে।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃ আক্তারুজ্জামান মিয়া, সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
১৯তম বাণিজ্য মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপি বানিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর আতশবাজি অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ০৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=