টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের তরুণী ইয়াবাসহ আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার: =================কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এক তরুণীকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় ভোরে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহিদা বেগম (২০) নামের এক তরুণীকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জাহিদা বেগমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টেকনাফ থেকে কক্সবাজারগামী সড়কে সাধারণ মানুষকে বিভিন্ন চেকপোস্টে কঠোর তল্লাশির মুখে পড়তে হলেও কিছু ক্ষেত্রে মাদক পাচারকারীরা নানা কৌশলে ফাঁকফোকর ব্যবহার করে পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা। সংবাদ প্রকাশঃ ০৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন