কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এ স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার:—==============
রোগীর সেবাতেই নিহিত রয়েছে জীবনের সত্যিকারের সুখ। জীবনে সুখ পাওয়ার জন্য আমরা সমগ্র জীবন সংগ্রাম করে চলছি। কিন্তু সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন। তবে চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারী, ক্লিনার সকলেই রোগীকে সেবা প্রদানের মাধ্যমে সহজেই সে সুখ খুঁজে পেতে পারেন। শুক্রবার (০১ মে) কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর পরিচালনা পর্ষদের উদ্যোগে স্টাফদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সকালে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় জামান’স ওয়ালিদাহ প্যালেসে” কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ” এর ২য় তলায় এ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন শিমুল, উপ-ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসা প্রযুক্তিবিদ ও সহকারী চিকিৎসক মোঃ আবদুল আউয়াল সরকার,
ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম।

এসময় বক্তারা আরো বলেন, দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। তাই চিকিৎসা পেশার সাথে যারাই জড়িত তাদের বুকের ভেতর যত কষ্টই থাক, হাসি মুখে রোগীকে সেবা দিতে হবে। সংবাদ প্রকাশঃ ০৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন