কুমিল্লার দেবীদ্বারঃ চেক জালিয়াতি মামলায় শ্রমিক দলের আহ্বায়ক কারাগারে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===============
কুমিল্লার দেবীদ্বারে চেক জালিয়াতি মামলায় উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ(৪৮)’কে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ।

রোববার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ উপজেলার ভানী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া দুটি পৃথক চেক জালিয়াতি মামলায় আদালত বিচারিক কার্যক্রম শেষে রায় প্রদান করেন।

একই গ্রামের আলী আশ্রাফ বাদী হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করলে ওই মামলায় ৫ লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করে আদালত। অপর একটি মামলায় ৩২ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়, অন্যথায় এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে দেবীদ্বার থানায় নিয়ে আসেন এবং রোববার দুপুরে তাকে কারাগারে প্রেরন করা হয়।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ছবির কযাপশনঃ দেবীদ্বারে চেক জালিয়াতি মামলায় আটক মাসুম বিল্লাহ(৪৮)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন