কুমিল্লায় ধান কাটতে এসে ডাকাতি, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে মেরে ফেললেন শ্রমিকরা

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ===============
কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির সময় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চারজন শ্রমিক ডাকাতির পর পালিয়ে গেছে।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ও ধান কাটার কাজের জন্য পাঁচ দিন আগে চারজন শ্রমিককে ভাড়া করে আনা হয়। তারা নিজেদের রংপুরের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং কাজের সুবিধার্থে বাড়িতেই অবস্থান করছিল।
বাড়িটি টিনশেড হওয়ায় এক কক্ষে বৃদ্ধ স্বামী, অন্য কক্ষে চার শ্রমিক এবং পাশের কক্ষে সমিরন বেগম থাকতেন। শনিবার গভীর রাতে ওই চার শ্রমিক প্রথমে বৃদ্ধ স্বামীকে অচেতন করে। পরে সমিরন বেগমকে বেঁধে তার কানের স্বর্ণালংকারসহ ঘরে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
রোববার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
সুহিলপুর ইউনিয়নের সদস্য মহিউদ্দিন বলেন, ভাড়া করে আনা শ্রমিকরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=