ব্রাহ্মণপাড়ায় মহান মে দিবস পালিত

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মহান মে দিবস দিচ্ছে ডাক—বৈষম্য নিপাত যাক’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) বিকেলে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু কাওসার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবির আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহসভাপতি মহসিন কবির সরকার ও আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বৈষম্য দূর করে ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ প্রকাশঃ ০২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন