বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠান

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ============
শনিবার ২ মে কুমিল্লার বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং এর সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোচনা আলেখারচর বিশ্ব রোড হোটেল মিয়ামি ২ এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান।
মেহমান হিসেবে ছিলেন সংগঠনের প্রদান পৃষ্ঠপোষক, আইন ও ইসলামিক গবেষক এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ড. মোঃ শাহ জালাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, জিহান ফুটওয়্যার গ্রুপের চেয়ারম্যান সি আই পি শাহজাদা আহমেদ রনি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন অরুণ, বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার এম এ রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সেক্রেটারির প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, উপজেলা বিএনপির ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, আব্দুস সামাদ রুহুল আমিন মাষ্টার, রফিকুল ইসলাম মাষ্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদের সভাপতি মোঃ সেলিম ভূইয়া এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন শিক্ষক যথাক্রমে হোসেন ভূইয়া, জাফর ইসলাম, জামাল হোসেন, কাউসার আহমদ, আশিকুর রহমান, নজরুল ইসলাম, শাহ আলম, শাহাদাত হোসেন, সাইফ উদ্দিন, তাজুল ইসলাম, আফিল উদ্দিন,আরমান হোসেন, শামীম হোসেন ও জসিম উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য যে ২২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে ২ হাজার ১ শত ৮৭ জন শিক্ষার্থী পাক প্রাথমিক হতে পঞ্চম পযর্ন্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬০৭ জন পরীক্ষার্থী।
শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদপত্র সমূহ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান আলোচক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান ও বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন সহ অন্যান্য অতিথি বৃন্দ। সংবাদ প্রকাশঃ ০২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=