মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =================
কক্সবাজারের মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ৯ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১ মে) মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতানের নেতৃত্বে একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই সাইফুর রহমান, এসআই (নিঃ) উত্তম কুমার বড়ুয়া, এএসআই হানিফ মিয়া, এএসআই (নিঃ) আব্দুর রহিম ভূইয়া ও এএসআই (নিঃ) অমিত ভট্টাচার্য্যসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
অভিযানকালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩, পেনাল কোড এবং অন্যান্য আইনের বিভিন্ন ধারায় দায়ের করা একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে দক্ষিণ পুটিবিলা, শাপলাপুর, মিঠাছড়ি, জামিরছড়ি, মাতারবাড়ী ও কুতুবজোম এলাকার বাসিন্দারা রয়েছেন।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জনশৃঙ্খলা রক্ষার্থে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=