ব্রাহ্মণপাড়ায় নবনির্মিত মসজিদের উদ্বোধন করেন এমপি জসিম উদ্দিন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী সংবাদদাতা জানান ==========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া সরকার বাড়ির প্রাঙ্গণে একটি নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মে) জুমার নামাজের আগে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মসজিদটি উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহসভাপতি মহসিন কবির সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব সরকারসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজুল ইসলাম মিঠুসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয়দের উদ্যোগে নির্মিত মনোরম নকশার এই মসজিদটি এলাকায় ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। সংবাদ প্রকাশঃ ০২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন