সচেতন রাজনৈতিক ফোরাম এর উদ্যোগে ১ লা মে পালিত

সিটিভি নিউজ।। আজ ১ লা মে। শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের দিন। এই দিনটিকে স্মরণ করে সচেতন রাজনৈতিক ফোরাম এর উদ্যোগে যুব ইউনিয়ন কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় আলোচনা সভার আয়োজন করা হয়, সচেতন রাজনৈতিক ফোরাম এর উদ্যোগে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক বিশিষ্ট রাজনীতিবিদ শাহ মো সেলিম, পরিচালনা করেন যুবনেতা জোনায়েদ রায়হান। বক্তব্য রাখেন সচেতন রাজনৈতিক ফোরাম এর সমন্বয়ক সাবেক ছাত্র ও যুব নেতা শেখ আবদুল মান্নান, বাসদ এর জেলা সমন্বয়ক আবদুর রাজ্জাক, সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার ,উদীচী সভাপতি শেখ ফরিদ আহমেদ, সামাজিক ব্যক্তিত্ব কামাল হোসেন, চারন এর হুমায়ুন কবির , বিশিষ্ট রাজনীতিবিদ মোতাহার হোসেন বাবুল, অধ্যক্ষ বিধান চন্দ, এড মোতাহার মাহাবুব, সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাসেম, সাংবাদিক ওমর ফারুকী তাপস,শ্রমিক নেতা হাসান আলী সাবেক যুব নেতা বিপ্লব মজুমদার, নারী নেত্রী শাহানা হক, নীলীমা স্মৃতি পাঠাগার এর সংগঠক যুব নেতা প্রভাষক মেহেদী হাসান, সাংবাদিক শ্যামল বড়ুয়া, যুব ইউনিয়ন সভাপতি সুশান্ত বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি শাম্তি ভূষন দেবনাথ, শেফাল চন্দ্র , মো: আলী, নারী নেত্রী শাহানা হক, নারীনেত্রী সেলিনা আক্তার প্রমূখ।

সভাপতির বক্তব্যে শাহ মো সেলিম বলেন –
আজ ১লা মে আান্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস । শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং কাজের সময় দৈনিক ৮ ঘণ্টা করার দাবির রক্তাক্ত আন্দোলনের স্মরণে ১৮৮৬ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসছে । এটি বিশ্বের অধিকাংশ দেশে একটি সরকারি ছুটির দিন এবং মেহনতি মানুষের সংহতির প্রতীক। আজকের এই দিনে আমি দেশে-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষ, যারা নিজের জীবন বাজি রেখে জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান বলেন- ১৮৮৬ সালের মে মাসে আমেরিকার শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ দেন।শ্রমজীবী মানুষের ত্যাগের স্বীকৃতিস্বরূপ এবং তাদের অধিকার আদায়ের লড়াইকে স্মরণ করতে এই দিবস পালিত হয়
বিভিন্ন দেশে শোভাযাত্রা, সমাবেশ এবং আলোচনা সভার মাধ্যমে শ্রমিক সংগঠনগুলো এই দিনটি পালন করে। আমরাও সচেতন রাজনৈতিক ফোরাম এর ব্যানারে এই দিনটি পালন করছি এবং যারা ৮ ঘন্টা কাজের দাবীতে প্রান দিয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমাদের দেশে শ্রমিক রা যাতে ন্যায্য মজুরি পায় সে দাবী রাখছি। কোন শ্রমিক যেন শোষণ ও বৈষম্যের শিকার না হয় তার দাবী জানাই।অন্যান্য বক্তারাও শ্রমিকের চাকরি ক্ষেত্রে শোভন পরিবেশ,ন্যায্য মজুরি ও শোষন নিপীড়ন বন্ধের দাবী জানান। ৮ কর্মঘণ্টা ঠিক রেখে ১ লা মে এর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহবান জানান কারন শ্রমিকরাই দেশের প্রান।
অনুষ্ঠান শেষে সচেতন সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে শ্রমিকদের উদ্দেশ্যে সাংস্কৃতিক পরিবেশেনা অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৫ টায় উদীচী কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে যুব ইউনিয়ন কার্যালয়ে গানের মাধ্যমে ১ লা মে পালন করে, এতে সভাপতিত্ব করেন উদীচী সভাপতি শেখ ফরিদ আহমেদ, জোনায়েদ রায়হান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
বিশিষ্ঠ নাট্য সংগঠক শাহজাহান চৌধুরী, সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক শাহ মো সেলিম, সাংবাদিক মোহার হোসেন মাহাবুব, উদীচীর উপদেষ্টা শেখ আবদুল মান্নান, সাধারণ সম্পাদক কাকলী দত্ত, উদীচী সহসভাপতি রত্না সাহা, সঙ্গীত সম্পাদিকা নীহারিকা সাহা, পরে এক শ্রমিকদের উদ্যেশ্য মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংগীত পরিবেশন করা হয়।

তাছাড়া একই সময়ে বাসদ ও চারণ পূবালী চত্বরে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করে। সংবাদ প্রকাশঃ ০১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন