বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা শুধু কার্ড নয়, কৃষকের বাস্তব সমস্যার সমাধান করতে হবে–আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার ঢাকা==============
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন “শুধু কার্ড নয়, কৃষকের বাস্তব সমস্যার সমাধান করতে হবে”
তিনি ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে
বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের (রেজিঃনং বি ২১৩৩) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এক আলোচনা সভায় প্রধান অতিথি হিবেবে এ কথা বলেন।

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন
প্রধান বক্তা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ও রিহাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম এবং ইসলামিক এডুকেশন সোসাইটির সহকারী পরিচালক মো. মহিবুল্লাহ।
সভায় প্রধান অতিথি আরও বলেন, দেশের জিডিপিতে কৃষি খাতের অবদান উল্লেখযোগ্য হলেও স্বাধীনতার পর থেকে কৃষি উন্নয়নে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। শুধু কৃষক কার্ড বা বিভিন্ন ধরনের কার্ড বিতরণ করে কৃষকের প্রকৃত সমস্যার সমাধান হবে না।
তিনি বলেন, কৃষকের আইনি নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, উৎপাদন খরচের সঙ্গে সঙ্গতিপূর্ণ মূল্য নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণে সুষ্ঠু নীতি প্রণয়ন জরুরি। কৃষি উৎপাদন উপকরণ ন্যায্যমূল্যে সরবরাহ করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
তিনি আরও বলেন, কৃষকের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে এবং মহল্লায় মহল্লায় কৃষক ইউনিট গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

আলোচনা সভায় বক্তারা কৃষিজীবী শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ নিশ্চিতকরণ, কৃষিখাতের আধুনিকায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি শ্রমিকদের অবদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়ন ও শ্রমিকবান্ধব নীতি প্রণয়নের আহ্বান জানান তারা। সংবাদ প্রকাশঃ ০১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন