কুমিল্লায় নৃসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ও শ্রীমদ্ভাগবত পাঠ

সিটিভি নিউজ।। বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে কুমিল্লা ছাতিপট্টিস্থিত শ্রী শ্রী নরসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা, শ্রীমদ্ভাগবত পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ কুমিল্লা মহানগর শাখার সহযোগিতায় নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে কুমিল্লার প্রাণকেন্দ্র ছাতি পট্টি নৃসিংহ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
এরমধ্যে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টা হতে যথাক্রমে মঙ্গল আরতি, জলভরা, মঙ্গলঘট প্রতিষ্ঠা, গুরুপূজা, নৃসিংহ দেবের পূজা, প্রতিষ্ঠাযজ্ঞ, পুষ্পাঞ্জলি শেষে শ্রীমদ্ভাগবত পাঠ আস্বাদন। এরপর সন্ধ্যায় অভিষেক অনুষ্ঠান, আনন্দ র্যালী ও প্রদীপ প্রজ্জ্বলন শেষে অনুষ্ঠানে আগত ভক্ত-শ্রোতার মাঝে বিতরণ করা হয় অনুকল্প প্রসাদ।
গতকাল ১লা মে শুক্রবার সকাল সাড়ে ৮টায় দীক্ষাদান অনুষ্ঠান শেষে উদ্বোধনী ফলক উন্মোচন। এতে ফলক উন্মোচন করেন- প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সভাপতি শাহ্ মোঃ আলমগীর খান, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ভিপি মোঃ মাহাবুবুর রহমান দুলাল ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা।
এ ছাড়াও দুপুরবেলা মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভজন সংগীত এবং সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ। সবশেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে কিঞ্চিৎ প্রসাদ বিতরণ কৱা হয়। সংবাদ প্রকাশঃ ০১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=