দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে দুটি ব্রিকফিল্ড ধ্বংস ও ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =================
পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করায় কুমিল্লার দেবীদ্বারে দুটি ব্রিকফিল্ড ধ্বংস ও জড়িমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার চরবাকর এলাকায় জেলা ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মেসার্স এমবিএস ব্রিকস ও মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামের দুটি ব্রিকফিল্ডকে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ধ্বংস করে দেওয়া হয়েছে।

জানা গেছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন, ব্রিকফিল্ড স্থাপনের জন্য নিষিদ্ধ এলাকা এবং মাটি কাটার লাইসেন্স বিহীন এসব ব্রিকফিল্ড পরিচালনা করে আসছিল একটি প্রভাবশালী মহল। বর্তমান সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)৮ কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিজয়ী হওয়ার পর, পরিবেশের ক্ষতি করে এবং অবৈধভাবে গোমতীর মাটি কেটে যারা ব্রিকফিল্ড পরিচালনা করছেন এসব সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।

মোবাইল কোর্টের অভিযানে, মেসার্স এমবিএস ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৮(২) ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় ও এসময় ব্রিক ফিল্ডের চিমনী, কিলন গুঁড়িয়ে দেয়া হয় এবং আনুমানিক দশ হাজার কাঁচা ইট গুঁড়িয়ে দেয়া হয়।

পরবর্তীতে একই এলাকায় মেসার্স ফাইভ স্টার ব্রিকস’কে একই আইন এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৮(২) ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় ও ব্রিক ফিল্ডের চিমনী গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহামুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সল উদ্দিন, জেলা পরিবেশ অধিদপ্তরের একটি টীম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, মোবাইল কোর্টে দুটি ইটভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জড়িমানা ও ইটভাটা গুলোর চিমনী ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেবীদ্বারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন, নিয়ম বহির্ভূতভাবে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে। ক্রমেই সকল ইটভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হবে।

ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযানে গুড়িয়ে দেয়া দু’টি ইটভাটার ছবি। সংবাদ প্রকাশঃ ৩০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন