মে দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময়। শ্রমিক অধিকারে জনমত গঠনে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন –আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “শ্রমিক অধিকারে জনমত গঠনে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন” তিনি ২৯ এপ্রিল, বুধবার রাত ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজধানীর সেগুনবাগিচাস্থ বাগিচা থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের অধিকার আদায় ও শ্রমিকের জীবনমান উন্নয়নে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে অনেক গুরুত্বপূর্ণ দাবি জনমত না থাকায় বাস্তবায়িত হয় না, যা দুঃখজনক।
তিনি জানান, ১ মে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিকাল ৩টায় সংগঠনের উদ্যোগে বৃহৎ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও আমীরে জামাত ডা. শফিকুর রহমান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবির আহমেদ, সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসনিম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক নুরুল আমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শুনেন এবং তিনি দিবসের কর্মসূচি ও দাবিদাওয়া উল্লেখ করে বলেন, মে দিবস উপলক্ষ্যে সারাদেশে মিছিল, সমাবেশ, রক্তদান কর্মসূচি, আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া দেশের মসজিদগুলোর ইমামদের মাধ্যমে শ্রমিকদের অধিকারের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া, ন্যূনতম মজুরি ঘোষণা, নিত্যপণ্যের মূল্য কমানো, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার ও কীটনাশকের দাম কমানো, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত এবং অযৌক্তিক ছাঁটাই বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সংবাদ প্রকাশঃ ৩০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন