মুরাদনগরে খুদে ফুটবলারদের মহোৎসব ঃ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মোচাগড়া উত্তর চ্যাম্পিয়ন

কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন মোচাগড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার তুলে দিচ্ছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর (কুমিল্লা) থেকে সংবাদদাতা জানান ======= ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ক্রীড়াঙ্গনে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল। বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল উপজেলার দুই শক্তিশালী প্রতিপক্ষ মোচাগড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধনীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলার শুরু থেকেই দুই দলের খুদে খেলোয়াড়দের মধ্যে লক্ষ্য করা যায় অভাবনীয় গতি ও ফুটবল শৈলী। মাঠের কানায় কানায় পূর্ণ দর্শকের টানটান উত্তেজনার মাঝে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ১-০ গোলের ব্যবধানে। মোচাগড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠজুড়ে আধিপত্য বজায় রেখে গোলটি আদায় করে নেয় এবং শেষ বাঁশি বাজা পর্যন্ত সেই লিড ধরে রেখে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে রানার্সআপ হওয়া ধনীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্খিত গোলের দেখা না পাওয়ায় তাদের মাঠ ছাড়তে হয় পরাজয়ের গ্লানি নিয়ে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আনন্দঘন পরিবেশে মেডেল, ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মুজিবুল হক এবং যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ বাদশা প্রমুখ।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, থোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদ আহাম্মদ, যার সাবলীল উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উপস্থিত অতিথিরা একযোগে বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে মুরাদনগরের ক্রীড়া চর্চাকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=