১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও থ্রী-পিস আটক করেছে বিজিবি

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি ===============
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় ০১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ী ও থ্রী-পিস জব্দ।
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক ২৬ এপ্রিল ২০২৬ তারিখ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা বিওপির টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ী ও থ্রী-পিস জব্দ করতে সক্ষম হয়। আটককৃত শাড়ী ও থ্রী-পিসের আনুমানিক মূল্য ৯৪,৩০,০০০/-(চুরানব্বই লক্ষ ত্রিশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত শাড়ী ও থ্রী-পিস আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
সংবাদ প্রকাশঃ ২৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=