বুড়িচংয়ে কাল বৈশাখীর তান্ডবে লন্ডবন্ড ক্ষতি গ্রস্থ ৭ টি পরিবারের মাঝে ইউএনওর নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =============
ঘত মঙ্গলবার ২৮ এপ্রিল কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে লন্ড বন্ডের ফলে মোকাম ইউনিয়ন ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে ৭ টি ঘর গাছ পড়ে এবং ঝড়ে ক্ষতি গ্রস্থ হয়। খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হাসান প্রতিটি বাড়ি গিয়ে খোজ খবর নেন। ক্ষতিগ্রস্ত পরিবার কে নগদ টাকা ও শুকানো খাবার বিতরণ করেন। মোকাম ইউনিয়ন এর মিথলমা গ্রামের রবিউল হাসান,সহ ২ টি ঘর ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে ৫ টি ঘরের মালিকদের শুকনো খাবার বিতরণ করেন। পরবর্তীতে সরকারি ত্রাণ তহবিল থেকে সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হাসান, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল জলিল , মোঃ জাকির হোসেন মেম্বার। সংবাদ প্রকাশঃ ২৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=