ব্রাহ্মণপাড়ায় মাদকসেবীর দৌরাত্ম্য, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ==========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকসেবীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার দুপুরে অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাছির নামের ওই ব্যক্তি গত ১৫ দিন ধরে নিজ বাড়িসহ আশপাশ এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তাঁর আচরণে পরিবারের সদস্যরাও ঘরে থাকতে পারছিলেন না। পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।
অভিযোগ রয়েছে, গত এক সপ্তাহে তিনি অন্তত ১০ জন নিরীহ মানুষকে শারীরিকভাবে আঘাত করেছেন। ঘটনার দিন সকালেও দুইজন সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রশাসনের নির্দেশে স্থানীয়রা তাকে আটক করে এবং পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জিরুইন গ্রামের ইউপি সদস্য মো. জাকির হোসেন। তিনি বলেন, বাছিরের কারণে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। স্থানীয়দের নিরাপত্তার স্বার্থেই তাকে আইনের আওতায় আনা হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, ওই ব্যক্তি শুধু মাদকসেবনেই সীমাবদ্ধ ছিল না, মাদকের টাকা জোগাড় করতে সাধারণ মানুষের ওপর হামলা ও হুমকি দিত। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী মাদকবিরোধী অবস্থান আরও জোরদারের আহ্বান জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ কামনা করেছেন। পাশাপাশি তারা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। সংবাদ প্রকাশঃ ২৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন