নওগাঁয় অবৈধভাবে লরি থেকে তেল মজুতের সময় ব্যবসায়ীসহ গ্রেফতার ২

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ==========নওগাঁর মান্দায় অবৈধভাবে লরি থেকে তেল মজুতের সময় ব্যবসায়ীসহ দুইজমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের চকবাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে ব্যবসায়ী এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা এলাকার আছের আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে একটি লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করার প্রমাণ পেয়ে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী এরশাদ আলী ও আনোয়ার হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানকালে পুলিশ একটি তেলবাহী লরি, প্রায় ৫ হাজার ১০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩) পালিয়ে যায়। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বলে জানা গেছে। এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং পলাতকদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=