সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ==================
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির টহলদল ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উত্তর সূর্যনগর এলাকায় অভিযান চালায়।
এ সময় সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জব্দ করা ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সংবাদ প্রকাশঃ ২৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com