সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============
কক্সবাজারের ইনানীতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সফির বিল এলাকা এলাকায় মাদক পাচারকারীরা অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন বোরহান উদ্দিন। তিনি মৃত সৈয়দ হোসেন ও মমতাজ বেগম-এর ছেলে।
জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা-এ হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com