পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে– অ্যাডভোকেট আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ===========
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন “দেশের পরিবহন খাতে নীরবে ও প্রকাশ্যে চাঁদাবাজি চলছে”

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (বি-২২২৩)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

২৯ এপ্রিল ২০২৬ বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে বিকাল ৫ টা ৩০ মিনিটে আয়োজিত এ সভায় পরিবহনের সভাপতি কবীর আহমেদ এর সভাপতিত্বে,
বিভিন্ন শাখা পর্যায়ের শ্রমিক নেতারা অংশ নেন।
সেক্রেটারি মো. আতিকুর রহমান সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মোহাম্মদ তাসনিম, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল বাসার এবং পরিবহন নেতা জুবায়ের আল মাহমুদ।
প্রধান অতিথির এডভোকেট আতিকুর রহমান বলেন ” একটি অসাধু চক্র লাভবান হলেও শ্রমিকদের প্রকৃত সমস্যা সমাধান হচ্ছে না। পরিবহন শ্রমিকরা লাইসেন্স, নিয়োগপত্র ও আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। নানা অজুহাতে শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে এবং সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকদের এককভাবে দায়ী করা হচ্ছে।
তিনি বলেন, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন শ্রমিকরা পরিবার-পরিজন ছেড়ে রাস্তায় দায়িত্ব পালন করেন। অথচ তাদের মানবিক অধিকার ও সম্মান নিশ্চিত করা হয় না। শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের জন্য বিশ্রামাগার, নামাজের ব্যবস্থা ও মাদকমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মঘণ্টা নির্দিষ্টকরণ, ক্লান্ত শ্রমিকদের বিশ্রামের সুযোগ, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সামাজিক নিরাপত্তা, শ্রম আইনের আওতায় আনা, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, বিনা নোটিশে চাকরিচ্যুতি বন্ধ এবং বেতন বৈষম্য দূর করার দাবি জানান তিনি।
সভায় গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনালসহ বিভিন্ন ট্রাক টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আগামী ১ মে শ্রমিক সমাবেশ সফল করতে শ্রমিক নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সুসংগঠিত নেতৃত্ব ও কার্যকর আন্দোলনের বিকল্প নেই।

এর আগে মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে
এক বিশাল শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি
উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবীর আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মোহাম্মদ তাসনিম, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, শ্রমিক নেতা মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে কবীর আহমেদ বলেন, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশাল শ্রমিক সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শ্রমিকদের মাঝে দাওয়াতি কার্যক্রমের শুভ সূচনা করা হলো। তিনি দেশের মেহনতি শ্রমিক ভাইদের দলে দলে সমাবেশে যোগদানের উদাত্ত আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক স্বার্থ সংরক্ষণের দাবিতে এবারের শ্রমিক দিবসের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ প্রকাশঃ ২৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন