কুমিল্লা সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ============= গতকাল ২৭ এপ্রিল,২০২৬ রোজ: সোমবার, সন্ধ্যা ৭ টায় নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্টে, কুমিল্লা সাংস্কৃতিক জোটের ১৪৩৩ বঙ্গাব্দের নবনির্বাচিত কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বর্তমান সভাপতি বেলায়েত হোসেন কনক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান শিশির এর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। সভার শুরুতেই সদ্য প্রয়াত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে সভাটির সূচনা হয়। উক্ত সভায় নতুন কমিটির সদস্যদের পরিচয় পর্ব, আগামী এক বছরের কর্মপরিকল্পনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও জোটভুক্ত বন্ধু সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত সকলের সুনির্দিষ্ট মতামত, সভাপতির সমাপনী বক্তব্য ও পরিশেষে আপ্যায়নের মধ্য দিয়ে উক্ত সভার পরিসমাপ্তি ঘটে। সংবাদ প্রকাশঃ ২৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন