সাংবাদিক সাখাওয়াত হাফিজের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

সিটিভি নিউজ24।।দৈনিক আমার দেশ পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হাফিজের উপর গত ২১ এপ্রিল বুচিংয়ের ময়নামতিতে সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে আজ ২৮ এপ্রিল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিক কল্যাণ পরিষদ , কুমিল্লা আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান, হামলার ঘটনা বর্ণনা করে বক্তব্য রাখেন হামলার শিকার সাংবাদিক সাখাওয়াত হাফিজ । মানববন্ধনে প্রতিবাদ সভা পরিচালনা করেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা সভাপতি ওমর ফারুকী তাপস। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অবিলম্বে সন্ত্রাসী হামলাকারী সালাউদ্দিনকে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। সংবাদ প্রকাশঃ ২৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন