চৌদ্দগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন: সংবাদদাতা জানান ==================
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা মিলনায়তনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন এন্ড নিউট্রিশন-এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবীদ শেখ আজিজুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ জোবায়ের আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার জাহান্গীর হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদিপ চন্দ্র দাস।

উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসানের সন্চালনায় এসময় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ সোলেমান মজুমদার, গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মিজানুর রহমান, জামাল হোসেন, ফাতেমা আক্তার, স্থানীয় পর্যায়ের কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।

পার্টনার কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সংবাদ প্রকাশঃ ২৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন