চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন বাড়ি

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ===============
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বাড়িঘর হারানো পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার দিলো নতুন ঠিকানা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিএনপি পরিবার”-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটনের নেতৃত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদার উপস্থিতিতে একটি প্রতিনিধি দল এ কার্যক্রম সম্পন্ন করে।
জানাযায়, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে সন্ধ্যা ৬ ঘটিকার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে কৃষক মিলন সহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তারা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।
এ ঘটনার পর ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং স্থানীয়দের সহায়তায় দিন কাটাচ্ছেন।
‘ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ’ শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। মানবিক বিবেচনায় তাৎক্ষণিক তিনি “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন।
নতুন বাড়িঘরের ভিত্তিপ্রস্তরস্থাপন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা, “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক নুরু নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, ক্রিয়া সংগঠক খোরশেদ আলম, ফেনী জেলা যুবদলের সদস্য মোখলেছুর রহমান রানা, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি গাজী শহিদ, সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুটু। কনকাপৈত ইউনিয়ন বিএনপির নিজাম উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ইয়াছিন, বাতিসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ সভাপতি পালোয়ান। উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, আবুল হাশেম, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম শামীম, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিউদ্দিন নয়ন, যুবদল নেতা কাজী শাহ আলম, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রানা। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, শুভপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা ইমরান মজুমদার। পৌরসভা যুবদলের সদস্য সচিব বদিউল আলম নোমান খা, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, ইয়াছিন, সদস্য শহিদুল ইসলাম, মোহাম্মদ শহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধুরী। পৌর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল আল জোবায়ের।
উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। “আমরা বিএনপি পরিবার” সেই দায়িত্ববোধ থেকেই সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=