সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ==============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে, বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায় এবং তার ছিঁড়ে পড়ে। এতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে এবং জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি।
ঝড়ের কারণে বহু সড়কে গাছ পড়ে, যান চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত যানবাহন চলাচল ব্যাহত হয়, এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, ট্রান্সফরমার নষ্ট হয়েছে, ক্রসআর্ম ও ইন্সুলেটর ভেঙে পড়েছে। পাশাপাশি গাছ পড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ঝড়ের পর গতকাল গভীর রাতে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক করা হলেও মঙ্গলবার সকালের নতুন করে বয়ে যাওয়া ঝড়ে আবারও পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আব্দুল আজিজ বলেন, ঝড়ে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে এবং ট্রান্সফরমারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমিত জনবল নিয়ে কাজ চলছে। পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত বিদ্যুৎ লাইন সচল করতে নিরলসভাবে কাজ করছেন। গ্রাহকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি এবং দুর্যোগ মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করছি। সংবাদ প্রকাশঃ ২৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com