সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি =====================
ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ৭ নং ওর্য়াড ক্রীকেট দল জয়ী হয়েছে। সোমবার বেলা তিন টায় সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা ১০৫ রানের বিশাল ব্যবধানে ৩ ও ৫ নং ওর্য়াড দলকে পরাজিত করে।
ম্যাচের শুরুতেই টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ৭নং ওয়ার্ড ক্রিকেট দল নির্ধারিত ১৩ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৬৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩ ও ৫ নং ওয়ার্ড ক্রিকেট দল শুরুতেই ব্যাটিং বিপর্ষয়ে পড়েন। তারা ১২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয়। খেলাতে ৭ নং ক্রীকেট দল বিশাল ব্যবধানে জয় পান। বিজয়ী দলের জনি ৭৬ রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও রাসেল হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভার্ষে ছিলেন রবিউল ইসলাম।
খেলা শেষে মাঠের বাহিরে থেকে ক্যাচ লুফে নেওয়া ৩ জন দশকদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচার্ষ্, সাংবাদিক জামির হোসেন ও টুর্নামেন্ট আয়োজক কমিটি শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামান আকাশ। সংবাদ প্রকাশঃ ২৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com