ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক দুই অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ছবির মিয়ার গাছবাগানের উত্তর পাশে শশীদল-আশাবাড়িগামী পাকা সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জড়িত সন্দেহে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পালিয়ে যায়।
পরবর্তীতে একই ইউনিয়নে পৃথক আরেক অভিযানে নাইঘর-হরিমঙ্গল সড়কের রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে অনন্তপুর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মোরশেদ (২৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ প্রকাশঃ ২৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=