বুড়িচংয়ে পৌর সভা ও ৮ ইউনিয়নের ৬ হাজার কৃষকের মাঝে ধানের বীজ সার বিনামূল্যে বিতরণ করেন স্থানীয় এমপি হাজী জসিম উদ্দিন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ===========রোববার (২৬ এপ্রিল) কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একটি পৌরসভা ও ৮ ইউনিয়নের ৬ হাজার কৃষকের মাঝে উপজেলা পরিষদের মিলনায়তনে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা ৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের এমপি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। প্রতিটি বিঘা জমির জন্য জন প্রতি কৃষকদের দেওয়া হয় আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলেখ হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের মুন্সি, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ ছাদেকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, , উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া।আরও উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোঃ আব্দুল জলিল, ফখরুল ইসলাম, ওমর ফারুক, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, ইয়াসমিন সুলতানা প্রমূখ। সংবাদ প্রকাশঃ ২৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন