সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘শেক্সপিয়ার ডে’ উদযাপন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক:সংবাদদাতা জানান ———–
উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী সাহিত্যকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীদের মাঝে তাঁর সৃষ্টির প্রভাব তুলে ধরতে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (CCNUST) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ‘শেক্সপিয়ার ডে’। ইংরেজি বিভাগের আয়োজনে এই বিশেষ দিনটির শিরোনাম ছিল- “Timeless Shakespeare: Now and Beyond” ( A literary discussion and performing Arts Showcase)
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা সভা, কেক কাটা এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব।
অনুষ্ঠানের শুরুতে শেক্সপিয়ারের সাহিত্যিক দর্শন ও বৈশ্বিক প্রেক্ষাপটে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ডিরেক্টর ও ইংরেজি বিভাগের প্রফেসর মো. মনিরুজ্জামান।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক সায়মা বিনতে হাকিম। ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও অন্য বিভাগের কিছু সংখক শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বক্তারা তাঁদের আলোচনায় শেক্সপিয়ারের লেখনীর শক্তি এবং আধুনিক জীবন ও সাহিত্যে তাঁর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ ‘লিটেরেরি টক’ প্রদান করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে লিটেরেরি টক প্রদান করেন প্রভাষক আনিসুর রহমান, চেয়ারম্যান মনির হোসেন এবং প্রফেসর মো. মনিরুজ্জামান।
আলোচনা পর্ব শেষে কেক কাটার মাধ্যমে সাংস্কৃতিক পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক পর্ব। এতে শেক্সপিয়ারের সনেট আবৃত্তি, চরিত্র রূপায়ণ ও নাচের পাশাপাশি ছিল জমকালো স্টেজ ড্রামা। বিভাগের প্রভাষক মো. নুরুল আমিনের সার্বিক দিকনির্দেশনায় শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘দ্যা মার্চেন্ট অফ ভেনিস’ এর ‘কাস্কেট সিন’ এবং ‘টুয়েলফথ নাইট’ এর একটি বিশেষ দৃশ্য মঞ্চস্থ হয়। শিক্ষার্থীদের সাবলীল অভিনয় এবং চমৎকার উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “শেক্সপিয়ারের মতো একজন কিংবদন্তি সাহিত্যিককে নিয়ে এমন আয়োজন আমাদের পাঠ্যপুস্তকের বাইরের জগত সম্পর্কে জানতে এবং সাহিত্যের প্রতি গভীর অনুরাগী হতে সাহায্য করেছে।” সংবাদ প্রকাশঃ ২৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=